Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

মানবিক সহায়তায় সর্বানন্দ ইউনিয়নে অ্যাস্বুলেন্স সেবা চালু

মানবিক সহায়তায় সর্বানন্দ ইউনিয়নে অ্যাস্বুলেন্স সেবা চালু

সুন্দরগঞ্জ প্রতিনিধি  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ইউনিয়ন বাসীকে মানবিক সহায়তা প্রদানের লক্ষে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। গতকাল রোববার উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে অ্যাম্বুলেন্স সেবা চালু উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান। 

মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ , বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, পৌর জামায়াতে আমীর মুহাম্মদ একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজার রহমান, সদস্য সচিব মো. আবু তাহের ইসলাম প্রমুখ। 

পরে অতিথিবৃন্দ ফিতা কেটে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন। চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, প্রতিশ্রুতি মোতাবেক ইউনিয়ন বাসীর জন্য আজ থেকে অ্যাম্বুলেন্স সেবা চালু হলো। শুধুমাত্র তেল খরচে এ সেবা ইউনিয়ন বাসীর পাবে। তাছাড়া অসহায় মানুষের জন্য এ সেবা সম্পূর্ণ ফ্রি থাকবে। বক্তাগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সেই সাথে অসহায় মানুষের এ ধরনের সেবামুলক কাজকে মহৎ কাজ হিসেবে উল্লেখ করেছেন। চেয়ারম্যানের এমন মহতী উদ্যোগকে ইউনিয়নবাসী সাধুবাদ জানিয়েছেন।অনুষ্ঠানে এলাকাবাসী, সুধীজন, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad