
অনলাইন ডেস্ক ►
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, সরকার দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এছাড়া ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্যবীমার প্রসার, চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তি (এআই, ভিআর) ব্যবহার এবং জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।