Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৪৩

মালয়েশিয়া শুরু হলো ‘রকস্টার’

মালয়েশিয়া শুরু হলো ‘রকস্টার’

অনলাইন ডেস্ক ►

মালয়েশিয়াতে ‘রকস্টার’ ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। আজমান রুশোর পরিচালনায় ছবিটিতে আরো অভিনয় করছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলাসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ও স্টাইলিশ উপস্থাপনার জন্যেই মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হচ্ছে। এর আগে শাকিব খান ও সাবিলা নূর ‘তাণ্ডব’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

‘রকস্টার’ দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। রুশো বলেন, ‘এটি আমার প্রথম ছবি। চেষ্টা করব দর্শকের ভালো কিছু উপহার দেওয়ার। শাকিব ভাই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তাঁকে প্রথম ছবিতে পাওয়া সৌভাগ্যের। তিনি শুরু থেকেই খুব সাপোর্ট করছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad