
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
গাইবান্ধার নিয়মিত সংগীত সন্ধ্যার ধারাবাহিকতায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এক উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মোহনার ১৮৫তম সংগীত সন্ধ্যা। এবারে গান গেয়েছেন কুড়িগ্রাম জেলার সঞ্জয় চৌধুরী এবং গাইবান্ধার দিবা অবনী প্রকৃতি।
শুরুতে সংগীত প্রশিক্ষক চুনি ইসলামের উপস্থাপনায় আমাদের মাঝে থেকে যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধায় ও স্মরণে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। অতপর শিল্পীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। মোহনার পক্ষে শিল্পীদের হাতে ফুলের তোড়া তুলে দিলেন আমেরিকা প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠক সনজীবন কুমার সরকার এবং দারিয়াপুরের সাংস্কৃতিক ব্যক্তিত ও কলেজ শিক্ষক নাজিম উদ্দিন।
সঞ্জয় চৌধুরী গান গেয়েছেন নজরুল সংগীত আলগা করো গো খোপার বাঁধন, এখনো মাঝে মাঝে, যেখানে সীমান্ত তোমার, মন মাঝিরে, রিম-ঝিম ধারাতে চায় মন হারাতেসহ ডুয়েট গান। এদিকে প্রকৃতি গান গেয়েছেন এই মন জোছনায়, দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে, তখন তোমার একুশ বছর বোধহয়, নজরুলের গান অরুণকান্তি কে গো যোগী. ইত্যাদি গান। শিল্পীদের সাথে যন্ত্রসংগীতে ছিলেন তবলায় বিশিষ্ট তবলা প্রশিক্ষক মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ডে এস এম স্বাধীন, প্যাডে মানিক বর্মন এবং গিটারে তানভির মাহাতাব। অনুষ্ঠান শেষে শিল্পীদের উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মোহনার সংগঠক রেজাউন্নবী রাজু ও তুলসী সাহা।