Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আজ

যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আজ

অনলাইন ডেস্ক ►

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন। নির্বাচনের পর এটাই তার প্রথম যশোর সফর। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দিনব্যাপী এই সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শার্শা উপজেলার বিখ্যাত ‘উলশী খাল’ খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের শেষ ভাগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad