Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ যুগলের রাজকীয় গণবিয়ে

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ যুগলের রাজকীয় গণবিয়ে

অনলাইন ডেস্ক ►

যুদ্ধের ভয়াবহতায় জর্জরিত গাজায় মানবিক সহায়তা ও সামাজিক সংহতির অনন্য নজির স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার মধ্য গাজায় ‘জয় ড্রেস ২’ শিরোনামে এক বিশাল গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ৩০০টি অসহায় ও যুদ্ধকবলিত পরিবার নতুন জীবনে পা রেখেছে।

সংযুক্ত আরব আমিরাতের ‘গ্যালান্ট নাইট ৩’ প্রকল্পের অধীনে এই অনুষ্ঠানের ব্যয়ভার বহন করা হয়েছে। নবদম্পতিদের কেবল বিয়ের আনুষ্ঠানিকতাই নয়, সংসার শুরুর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। অনুষ্ঠানে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী দাবকে নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যুদ্ধাহত মানুষের মনে কিছুটা আনন্দের ঝিলিক দেখা যায়। আরব আমিরাতের প্রতিনিধি আলী আল শাহী জানান, গাজার তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad