Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক ►
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনাসভাসহ দুই দিনব্যাপী দেশব্যাপী নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এরপর বেলা ১২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি আজ মঙ্গলবার জেলা ও মহানগর পর্যায়ে এবং আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) উপজেলা, থানা ও পৌর পর্যায়ে আলোচনাসভা, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর বাইরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটির বিভিন্ন ইউনিট।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad