Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা

রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক ►

দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগে চলমান তাপপ্রবাহের মাঝেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোররাতে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঢাকা, রাজশাহীসহ দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad