
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের সিডস প্রকল্পের উপকারভোগী শ্রীমতি মনিকা রানী ৯ ডিসেম্বর-২০২৫ বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ফুলছড়ি উপজেলা প্রশাসন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে "অদম্য নারী" প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নির্যাতনের বিভীষিকায় উপজেলা ও জেলা পর্যায়ে সম্মাননা পুরস্কার অর্জন করেন।
এরই ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে রংপুরে গত ২৬ ফেব্রুয়ারি তাকে সম্মাননা দেওয়া হয়। আরডিআরএস রংপুরে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠানে স্থানীয় সরকার রংপুর বিভাগ-এর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফরের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে তিনি সম্মাননা ও নগদ পাঁচ হাজার টাকা সহযোগিতা পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকার পরিচালক (যুগ্ম সচিব) মিজ্ নাইমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি রংপুর রেঞ্জ শাহ্ মমতাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর), রংপুর মেট্রো পলিটন পুলিশ মারুফ হোসেন, অতিরিক্ত পরিচালক (উপসচিব) ও কর্মসূচি পরিচালক অদম্য নারী পুরষ্কার মোঃ মনির হোসেন প্রমুখ।