Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:২৭
  • ১১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

রংপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

রংপুর  প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ‘এইচবিএল-২’ নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এস্কেভেটরের (ভেকু) মাধ্যমে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয় ইটভাটাটি।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এইচবিএল-২’ ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিলো। বাংলাদেশ ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) এর ৫(২) ধারাসহ বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে ভাটাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান চলাকালে ভাটার মালিকপক্ষ প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। অভিযানে ভাটাটি ধ্বংস করা হলেও মালিকপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি। এর আগেও একই মালিকানাধীন ‘এইচবিএল-১’ ভাটাটি গত বছরের ৪ মার্চ উচ্ছেদ করে জরিমানা করা হয়েছিল।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম জানান-“উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়েছে। ভাটাটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। অন্যান্য অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধেও আমাদের এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad