Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

লা লিগার শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

লা লিগার শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

অনলাইন ডেস্ক ►

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবারের ম্যাচে গেতাফেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ফেরমিন লোপেজের গোলে লিড নেয় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড। এই জয়ে ৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা। আগামী ৩ মে ওসাসুনার বিপক্ষে জয় পেলে অথবা এল ক্লাসিকোতে ড্র করলেই টানা দ্বিতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বার্সা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad