Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৯ মিনিট আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

অনলাইন ডেস্ক ►
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন। সফরকালে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।

পরে সদর উপজেলার মণ্ডলেরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল উদ্বোধন করে সংক্ষিপ্ত মতবিনিময়সভায় বক্তব্য দেবেন। সবশেষে শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা প্রস্তুতি। নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন দাবিও জানিয়েছে জেলাবাসী। এর মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা ঘোষণা, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বুড়িমারী থেকে আন্ত নগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বিমানবন্দর সচল করার মতো বেশ কিছু দাবি।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার আগমনে আমরা খুশি। এই খুশিকে আরো বাড়িয়ে দিতে আপনি ঘোষণা দিন কবে একনেকে পাসের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। আমরা তিস্তা নিয়ে চূড়ান্ত রূপরেখা চাই।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad