Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৩-২০২৬, সময়ঃ সকাল ১০:৩২

শনিবার পবিত্র ঈদুল ফিতর

শনিবার পবিত্র ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক ►

শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় আগামীকাল শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসহ সারা দেশের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad