Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, কি নাম রাখলেন

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, কি নাম রাখলেন

বিনোদন ডেস্ক ►

দুই পুত্রের পর এবার শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, কি নাম রাখলেন তারা। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। ৫ জুন শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা নিশ্চিত করেন শবনম বুবলী। 

জানিয়েছেন, তাদের মেয়ের নাম রেখেছেন শার্লিন খান। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। এর আগে অনেক দিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে তখন স্পষ্ট করে কিছু বলেননি। কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হবার আগেই খবরটি প্রকাশ্যে নিয়ে এলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad