
নিজস্ব প্রতিবেদক ►
পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, গাইবান্ধার আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ‘পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) এর সমন্বয় সভা’ আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অবলম্বন কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ৫টি উপজেলা এই কর্মসূচিতে অংশ নেয়।
সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক এর সভাপতি রেজাউন্নবী রাজু। আলোচনায় অংশগ্রহণ করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সমন্বয়ক দীলিপ কুমার সরকার, সুজন-গাইবান্ধার সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদা ইয়াসমিন, রাজেশ দে, শফিকুর রহমান, মিতা হাসান প্রমুখ।
বক্তারা বলেন, পিএফজির কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে হলে প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে স¤পৃক্ত রাখতে হবে। এক্ষেত্রে পিস অ্যাম্বাসেডর ও সমন্বয়কারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, নারীদের সক্রিয় অংশগ্রহণে গাইবান্ধাসহ সকল এলাকায় শান্তি সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী হবে। সভাটি স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে গণ্য করা হচ্ছে, যা গাইবান্ধাসহ সকল উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।