Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

শিল্পকলায় মোহনার সংগীত সন্ধ্যা

শিল্পকলায় মোহনার সংগীত সন্ধ্যা

মোদাচ্ছেরুজ্জামান মিলু

মোহনা একটি সাংস্কৃতিক সংগঠনের নাম এবং সেই সাথে মোহনা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা সংগীত সন্ধ্যার নাম। সেই ১৯৯৩ সাল থেকে নিয়মিতভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হয়ে আসা মোহনার ১৮৩তম আসর অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ দাশ হিমুনের উপস্থাপনায় দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ গুণীজন যারা আমাদের মাঝে থেকে না ফেরার দেশে চলে গেছেন তাদের স্মরণে ও শ্রদ্ধায় সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। অনষ্ঠানে গান গেয়েছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থেকে আগত অতিথি শিল্পী শৈলী বর্মণ স্নেহা ও মো. আল ইমরান। দুজনকেই ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন মোহনার পক্ষে নাট্যকর্মী রোজিনা নাহিদ ফারজানা শিমুল ও সানজিদা আকতার শিমুল। 

স্নেহা গান গেয়েছেন আশা ভোঁসলে, সাবিনা ইযাসমিন, শ্যামল মিত্র ও সিমোর জনপ্রিয় গান। অপরদিকে ইমরাম গান গেয়েছেন মান্না দে, সৈয়দ আব্দুল হাদী, শুভ্রদে, অরিজিৎ সিং ও আসিফ আকবরের গান। দুজন শিল্পীর সাথে যন্ত্রসংগীতে সংগত করেছেন তবলায় বিশিষ্ট তবলা শিল্পী মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ডে -কি বোর্ড স্পেশালিস্ট মাস্টার এস এম স্বাধীন, অক্টোপ্যাডে মানিক বর্মন ও গিটারে তানভীর মাহাতাব। অনুষ্ঠান শেষে সংকলন লাইব্রেরির পক্ষ থেকে সুজনশীল বই উপহার দেওয়া হয় শিল্পীদের এবং তাদের ক্রেস্ট দিয়ে উত্তরীয় পরিয়ে দেন মাহমুদ সাগর মহব্বত ও চুনি ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad