Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন

শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন

অনলাইন ডেস্ক ►

জাতীয় উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে রাজধানী ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আজ রবিবার (৩ মে) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বর্তমান সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন, যা প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আটজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৪৯৮টি সুনির্দিষ্ট প্রস্তাবের ওপর সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। জেলা প্রশাসকরা মাঠপর্যায়ের নানা সমস্যা, উন্নয়ন প্রকল্পের চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের একটি বিশেষ মুক্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। চার দিনের এই ব্যস্ত কর্মসূচিতে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সশস্ত্র বাহিনীর তিন প্রধানের সঙ্গেও তাদের আলোচনার সূচি রয়েছে। সম্মেলনটি আগামী বুধবার (৬ মে) সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে শেষ হবে। তৃণমূল পর্যায়ের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এই সম্মেলন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad