Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৩
  • ১৪৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ষষ্ঠ দফায় আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

ষষ্ঠ দফায় আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

মাধুকর ডেস্ক ►

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী বুধবার (২২ নভেম্বর) থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। সোমবার (২০ নভেম্বর) অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান বিএনপির এ নেতা।

এ নিয়ে ষষ্ঠবারের মত অবরোধের ঘোষণা দিল বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad