Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সকলেরই মনোভাব হওয়া উচিত মাদকের বিষয়ে কোনো ছাড় নেই

সকলেরই মনোভাব হওয়া উচিত মাদকের বিষয়ে কোনো ছাড় নেই

নিজস্ব প্রতিনিধি►
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেছেন মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। তিনি বলেন, সামাজিক অপরাধসমূহ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও নারীদের নিরাপত্তাও সামাজিকভাবে নিশ্চিত করতে হবে। গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরে আবুল কাশেম দাখিল মাদ্রাসার হলরুমে বৃহস্পতিবার কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেক্স সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করলে অনেক প্রভাবশালী পুলিশকে ফোন করে ছাড়ার চেষ্টা করেন, এটা খুবই দুঃখজনক। সমাজ থেকে মাদকের অভিশাপ দুর করতে হলে আগে এ প্রবণতা ত্যাগ করতে হবে। সমাজের সকলের মনোভাব হওয়া উচিত যে, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মাজু, সাধারণ সম্পাদক ফাওজুল কবির ফুল মিয়া,

বিএনপি নেতা কার্জন চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহ আলম, শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহবায়ক সাংবাদিক ময়নুল ইসলাম, মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, উপদেষ্টা শফিকুল আজম চুনু মাস্টার, শিক্ষার্থী আনহা তাসনিম আঁকামনি, ওয়াফিয়াহ আয়ান, হাসি আক্তার হিমু প্রমুখ।

এর আগে ইউনিয়ন পরিষদ, শিক্ষার্থী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব পালনকারী এস.আই আনিছুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad