Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বোনারপাড়া প্রতিনিধি ►
‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন থেকে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ‎বুধবার সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সাইফুল্লাহ বারীর পরিবার, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাইফুল্লাহ বারীর পিতা হাবিবুর রহমান, জামাতের সেক্রেটারি আব্দুল গফুর, জামাতের সাংগঠনিক সেক্রেটারী সহকারি অধ্যাপক এনামুল হক সরকার, সাজেদুর রহমান, ফজলে রাব্বী, জাহিদুল ইসলাম ইকবাল, রাশেদুন্নবী, ফারুক আযম ও আব্দুল জলিল তোতা। ‎বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড পুরো এলাকাবাসীকে হতবাক করেছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

‎নিহতের পিতা হাবিবুর রহমান আবেগঘন বক্তব্যে বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন বাবার আর কিছু চাওয়ার নেই, শুধু আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।

‎স্থানীয়রা জানান, গত ২১ জুন দুপুর আড়াইটার দিকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও তার সহযোগী সালাউদ্দিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad