Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

সাঘাটা উন্নয়ন সংস্থার উদ্যোগে রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

সাঘাটা উন্নয়ন সংস্থার উদ্যোগে রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

নুর হোসেন রেইন  
গাইবান্ধার সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাঘাটায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল। তিনি বলেন, সমাজের উন্নয়নে তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি। রক্তদান যেমন একটি মহৎ মানবিক কাজ, তেমনি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাঘাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন, সিরাজুল ইসলাম ও মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংস্থার সাধারণ সম্পাদক শ্রী: জয় চন্দ্র বিলাশ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad