Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:৫২
  • ১৯২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাঘাটার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

সাঘাটার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০ নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বৃহস্পতিবার, ১৬ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ্যাসিল্যান্ড মনোরঞ্জন বর্মনের উপস্থিতিতে অনাস্থা ভোটে পরিষদের ১২ জন সদস্য ভোট প্রদান করেন। এর মধ্যে চেয়ারম্যান স্বপনের পক্ষে মাত্র ৩ জন সদস্য ভোট প্রদান করেন। বাকী ৯ জন সদস্যই অনাস্থার পক্ষে ভোট প্রদান করেন। 

চেয়াম্যানের (বিরুদ্ধ) অনাস্থার  যে সব সদস্য ভোট দেন তারা হলেন- ১, ২ ও ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কমেলা বেগম, ৩, ৪ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহানা বেগম, ৬, ৭ ও ৮ নং ওয়র্ডের মহিলা সদস্য রাহেলা বেগম এবং ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য একরামুল হক, ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সদস্য ইব্রাহীম আলী, ৬ নং ওয়ার্ড সদস্য আফতাব আলী, ৭ নং ওয়ার্ড সদস্য রব্বাণী  এবং ৮ নং ওয়ার্ডের সদস্য শাহ মো: মারুফ মিয়া। 

এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে প্রতিনিধি এস আই আলম বাদশা, বাপ্পি কুমার, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, সহকারী সচিব মাহবুবর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সাথে কথা হলে তিনি বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠানের বিষয়টি স্বীকার করে বলেন, অনাস্থার পক্ষে ৯ জন্য এবং বিপক্ষে ৩ জন সদস্য ভোট দিয়েছেন । এ প্রতিবেদন মন্ত্রাণালয়ে পাঠানো হবে। সেখানেই এর রায় হবে। 

উল্লেখ্য, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৯ জন ইউপির সদস্য ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আনাস্থা জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad