Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৬ মিনিট আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাঘাটায় শিশুকে ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

সাঘাটায় শিশুকে ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

বোনারপাড়া প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটায় চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দুপুরে সাঘাটা পোস্ট অফিস মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শিশু নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার), ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক, নির্যাতিত শিশুটির বাবা এবং স্থানীয় ব্যক্তিরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সাঘাটা শাখার সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার, অবিনাশ চন্দ্র রায়, অষ্টমী রাণী, শ্যামলী দাস, রূপর্ণা মণ্ডল ও শিবনাথ কুমার সরকারসহ অনেকে। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঘাটা থানা ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত অবস্থান নেয়। পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযুক্তের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, একটি চার বছরের শিশুর সঙ্গে এমন অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে নির্যাতিত শিশুর পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দাবি করেন তারা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad