Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের সময় ৬ জন আটক

সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের সময় ৬ জন আটক

সাদুল্লাপুর প্রতিনিধি►
সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে এলাকাবাসী ৬ জনকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর গ্রামের মোংলাবন্দর এলাকায় খাইরুল ইসলামের রাইচ মিলের একটি পরিত্যক্ত ঘরে গোপনে ৬-৭টি ঘোড়া জবাই করা হয়।

আটকরা হলেন, মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই রাইচ মিলের একটি কক্ষে গোপনে ঘোড়াগুলো জবাই করে। পরে এসব ঘোড়ার মাংস গরুর মাংসের সাথে মিশ্রিত করে এই চক্রটি পাচার করার চেষ্টা করে। এসময় এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে জড়িতদের আটক করে।

এবং বিক্ষুব্ধ জনগণ ঘরটি ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে জনতার উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad