Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৩
  • ৭০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস পালিত

সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস পালিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হাবীব। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লা হেল কবীর ফারুক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল ওয়াহেদ, প্রশক্ষিত সফল যুব উদ্যোক্তা মোছা. সুরাইয়া আক্তার, মো. ফেরদৌস আলম ও ইউনুস আলী প্রমুখ। 

শেষে প্রশিক্ষণ গ্রহণকারি একজনকে ৬০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৬ জনকে সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad