Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৫-২০২৪, সময়ঃ সকাল ০৮:১৩
  • ৩৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সাদুল্লাপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস, গাইবান্ধার আয়োজনে মঙ্গলবার ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের’ অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরে (এপ্রিল-জুন/২০২৪) কোয়ার্টারের আওতায় “মহিলা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিতব্য মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আফরোজ জাহান আখি, রংপুর এবং রাজশাহী বিভাগের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়র চেঞ্জ অফিসার, ফিল্ড অফিস মঞ্জুর আহমেদ, কামারপাড়া ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য উম্মে হাবিবা ফেরদৌসি। অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অফিসার জনাব ইশতিয়াক আহমাদ আবীর। মহিলা সমাবেশ অনুষ্ঠান সঞ্চালণ করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মোঃ মাসুদুর রহমান (মাসুদ)।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad