
অনলাইন ডেস্ক ►
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। গত সেপ্টেম্বর মাসে তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন।