Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার কর্মসূচি শুরু

সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার কর্মসূচি শুরু

অনলাইন ডেস্ক ►

দেশে হামের প্রকোপ এবং মৃত্যুহার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে। এই বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’ স্কুলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জানানো হয়, সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে সব সরকারি ও অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল জাতীয় পর্যায়ে নয়, প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad