
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার স্থানীয় সনাতন ধর্মালম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক জেলা জামায়াতের সাবেক আমীর ডাক্তার আব্দুর রহিম সরকার, শ্রমিক কল্যাণ পাটির নেতা চিনু মিয়া, মন্দির কমিটির সভাপতি গোপাল মোহন্ত, সাপমারা ইউনিয়ন জামায়াতের সভাপতি, সুবর্ণ গৌতম মোহন্ত, সুমন কুমার মোহন্ত প্রমুখ। জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশ সেবার জন্য সুযোগ দেয়া জন্য সকলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।