Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৫ মিনিট আগে
  • ৪৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

অনলাইন ডেস্ক ►

সিরাজগঞ্জের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরাহলেন- ঠান্ডু সরকার ও দলিল লেখকআব্দুল আলীম। তারা দুজনেই হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ঘনকুয়াশার মধ্যে হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় ঠান্ডু সরকার ও দলিল লেখক আব্দুল আলীম নামে স্থানীয় দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘনকুয়াশার কারনে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানায়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad