Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ►

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকা ফেটে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন আরও একজন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী ‘বুশরা পরিবহন’-এর একটি বাসের চাকা চলন্ত অবস্থায় হঠাৎ ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad