
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় হঠাৎ শিলাবৃষ্টি। আমের গুটিসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি সাধন। শিলাবৃষ্টি সকলের মাঝে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভা এলাকার আকাশে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। দীর্ঘ ১০ মিনিট গুড়ি গুড়ি শিলা পড়তে থাকে। এরপর বৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি দেখে অনেকে আতঙ্কে চিৎকার করতে থাকে।
পৌরসভার কলেজ পাড়ার হাসান শুভ বলেন, শিলাবৃষ্টির কারনে ব্যাপক হারে আমের গুড়ি ঝড়ে পড়েছে। এতে করে আমের ঘাটতি দেখা দিতে পারে। সেই সাথে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রামডাকুয়া মহল্লার ধীরেন্দ্র নাথ, শিলাবৃষ্টির কারনে ভূট্টার থোর এবং গমের ক্ষতি হয়েছে। ভূট্টার থোরে শিলার আঘাতের কারনে কালর্চে বর্ণ ধারণ করার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন, এই সময়ের শিলাবৃষ্টি ফসলের তেমন ক্ষতিসাধন হবে না। এবারে গমের পরিমান খুব কম। তা ছাড়া এখানো ভূট্টার ফলন পুরোপুরি আসে নাই। তবে আমের গুড়ি একটু ক্ষতির সম্ভাবনা রয়েছে।