
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে অ্যানথ্রাক্স নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মো. জোবাইদুল কবীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে জনসচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী, প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান, মৎস্য কর্মকর্তা মাধব রায়, উপজেলা প্রকৌশলী তপন কুমার চত্রবর্তী, থানাওর ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী মো. খোকন রানা প্রমুখ। প্রকাশ থাকে যে সর্বানন্দ ইউনিয়নে অ্যানথ্রাক্সে ৩০ জন আক্রান্ত হয়েছেন। এরপর বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সাথে সুন্দরগঞ্জ উপজেলার সরকারি দপ্তরের কর্মকতাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।