Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া

সুন্দরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের স্কুল লেট কমিউনিটি রেজিলেন্স টু ডিজাসটার এন্ড ক্লামেট বিস্ক(এসএলসিআরডিসিআর) প্রকল্পের মাধ্যমে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনায় মহড়া অনুষ্ঠিত হয়।

বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব সরকারের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি। বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় মহাড়া প্রদর্শন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো শফিকুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম, এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (ফিল্ডঅপারেশন) খন্দকার জাহিদ সারোয়ার, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়কারী মো. আশরাফুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ পরিচালক সাবিনা ইয়াসমিন, মুসলিম এইড ইউকে বাংলাদেশে ফিল্ড অফিসের প্রতিনিধি প্রসেনজিৎ রায় প্রমুখ।

এছাড়া প্রকল্পের আওতাভূক্ত উপজেলার ১৭ টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ২ জন করে শিক্ষকও ১০ জন করে ডিআরআর চ্যাম্পিয়ন এবং ভোলান্টিয়ার উপস্থিত ছিলেন। আধাঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মহড়ায় গ্রাম বাংলার অতীত, ঐতিহ্য, শিল্প এবং সংস্কৃতিসহ দুর্যোগ কালিন সময়ের সার্বিক চিত্র তুলে ধরা হয়। মহড়ায় কমপক্ষে ১০০জন কর্মী তাদের নিজ নিজ কলাকৌশল তুলে ধরেন। চমৎকার এই মহড়া উপভোগ করার জন্য শিক্ষার্থীসহ অন্তত দেড় হাজার মানুষের উফছে পড়া ভির লক্ষ করা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad