
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে পানিতে পড়ে ডুবে গিয়ে আবু সাঈদ নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আবু সাঈদ পশ্চিম বেলকা তেলিপাড়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগচরে শিশু আবু সাঈদ বাড়ির পাশের একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা অনেক খোজা খুজির পর ওই জলাশয় হতে মৃত্যু অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ বলেন, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। তিনি এ ব্যাপারে সকলকে সজাাগ থাকার আহবান জানান। থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। এনিয়ে থানায় ইউডি মামলা