Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত আরিফিন সোহাগ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোহাগ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজড়া হলদীয়া গ্রামের খাইরুল ইসলাম হিরু মন্ডলের ছেলে। বুধবার দিবাগত রাতে থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদীয়া গ্রামে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের পাশে একটি টাওয়ারের নিচে মাদক বিক্রি করার সময় ১৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে। থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এনিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad