Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে আক্রান্ত ৯ জনকে আর্থিক সহায়তা প্রদান

সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে আক্রান্ত ৯ জনকে আর্থিক সহায়তা প্রদান

সুন্দরগঞ্জ প্রতিনিধি  ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ৯জন আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা আক্রান্তদের তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় বেলকা ইউনিয়নের জিগাবাড়ি ও তালুক বেলকা গ্রামে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আক্রান্ত ৯জনকে ৩৯ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন।

এরমধ্যে একজনকে ৭ হাজার আর বাকী ৮জনকে ৪ হাজার করে ৩২ হাজার টাকা দেয়া হয়। গতকাল সোমবার উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি আক্রান্তদের হাসপাতালে দেখতে গিয়ে সহায়তার টাকা প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কামরুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মশিয়ার রহমান, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ। জানা গেছে, রোববার সন্ধ্যার সময় হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বের হয়ে এসে জিগাবাড়ি গ্রামের মোছা. রাবেয়া বেগমকে কামড় দিয়ে ছুটাছুটি করতে থাকে।

এভাবে যাকে সামনে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। একে একে ৯ জনকে কামড় দেয় শিয়ালটি। পরে আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। শিয়ালের কামড়ে আক্রান্তরা হলেন, ওই গ্রামের মোছা. রারেয়া বেগম, মো. রাকিবুল হাসান, মো. এনামুল হক, মোছা. আয়শা আকতার, মো. হাসান মিয়া, মোছা. নিলি বেগম, মো. সাদেক হোসেন, মোছা. আফরুজা বেগম ও মো. শাওন মিয়া। স্থানীয় ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, তিনি ঘটনার পরপরই আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদেরকে হাসপাতালের নেয়ার পরামর্শ দেন। তার ধারনা মিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত হতে পারে।

সে কারনে পাগলের মত ছটিাছুটি করে একের পর একজনকে কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। অনেকে হাসপাতালে ভর্র্তি আছেন, আবার অনেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিরকল্পনা ডাক্তার মোঃ কামরুল হাসান বলেন, বলেন শিয়ালের কামড়ে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad