Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সৃজনশীল গাইবান্ধার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজভিত্তিক পাঠচক্র ও বই আড্ডার শুভ সূচনা

সৃজনশীল গাইবান্ধার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজভিত্তিক পাঠচক্র ও বই আড্ডার শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি ►
সৃজনশীল গাইবান্ধার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস মাঠে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে কলেজভিত্তিক পাঠচক্র ও বই আড্ডা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার আত্হার মিহদা তুবা, হিসাব সহকারী রঞ্জন দেবনাথসহ বইপ্রেমী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব, জ্ঞানচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং তরুণ সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বইকে মানবজীবনের শ্রেষ্ঠ বন্ধু উল্লেখ করে নিয়মিত পাঠচর্চার আহ্বান জানান।

সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন, “একটি আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও নেতিবাচকতা থেকে দূরে রাখতে পাঠচক্র ও বই আড্ডার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রজেক্ট অফিসার আত্হার মিহদা তুবা বলেন, “শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, বিশ্লেষণী ক্ষমতা ও মানবিক মূল্যবোধ তৈরিতে বই পড়ার অভ্যাস অত্যন্ত জরুরি। আমরা চাই এই কার্যক্রম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক।”

বক্তারা আশা প্রকাশ করেন, এই বই আড্ডা ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তার লাভ করবে এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, সৃজনশীল গাইবান্ধা দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কলেজভিত্তিক এই নতুন কার্যক্রম শুরু করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad