Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন রংপুরের জিওসি

সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন রংপুরের জিওসি

শাহজাহান আলী মনন, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি সৈয়দপুর সেনানিবাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাঁর সঙ্গে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিওসিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিএইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অব.)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ ও বিভাগীয় প্রধানরা।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জিওসির অবগতির জন্য বিএইউএসটি, সৈয়দপুর-এর সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, সুরক্ষা ব্যবস্থা, রাজনীতি-মুক্ত ক্যাম্পাস এবং সেশনজটমুক্ত পরিবেশ নিশ্চিত করায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন জিওসি।
এ তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad