
সোনাতলা প্রতিনিধি ►
বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির গতকাল শুক্রবার দিনব্যাপী সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ও মধুপুর ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন দুপুরে তিনি তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া গ্রামে যমুনা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন ও ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি ওই গ্রামের আফতাব হোসেনের বাড়িতে মতবিনিময় সভায় এলাকার উন্নয়নে নানা উদ্যোগ তুলে ধরেন।
একইদিন তিনি উপজেলার নির্মাণাধীন মহেশপাড়া জামে মসজিদে, উত্তর কালাইহাটা দারুল হাদিস ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, হাঁসরাজসহ আরও বেশ কয়েকটি স্থানে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এদিন তিনি জেলা পরিষদ থেকে জামে মসজিদ, রাস্তা প্যারাসাইটিং, ব্রিজের দুই পাশে প্যারাসাইটিং, রাস্তা ফ্ল্যাট সোলিং, ২টি মন্দির, মহিলা মসজিদ এবং হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা দেন।
কর্মসূচিগুলোতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম মন্ডল শেফা, বিএনপি নেতা মুশফিকুর রহমান, মোমিনুর ইসলাম স্বপন, জামিরুল ইসলাম, হুকুম আলী মাস্টার, রোস্তম আলী মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু ও জাসাস সভাপতি উজ্জল হোসেন খোকন।