Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি ►

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে কয়েক শ পরিবার। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad