Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৭ মিনিট আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা স্বচক্ষে দর্শনে এমপি

স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা স্বচক্ষে দর্শনে এমপি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা স্বচক্ষে দর্শন করেছেন রংপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মাওঃ নুরুল আমীন । সম্প্রতি বেশ কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে গতকাল রোববার দুপুরে ফিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন। রোববার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা, বিভিন্ন সমস্যা ডেঙ্গু পরিস্থিতি ও সেবাপ্রত্যাশী মানুষের খোঁজখবর নেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদান, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি এবং হাসপাতালকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় উঠে আসা সমস্যা ও অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে আরও কার্যকর, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন মাওলানা নুরুল আমীন। মতবিনিময়কালে তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। পীরগঞ্জের মানুষ যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাক্সিক্ষত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, হাসপাতালটি পীরগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল। তাই এখানে সেবার মান বাড়ানোর পাশাপাশি রোগীদের হয়রানি ও ভোগান্তি কমাতে অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে হবে। আব্দুল্লাহীল বাকী বাবলু

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad