Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

হঠাৎ অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

হঠাৎ অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

অনলাইন ডেস্ক ►

মাত্র দেড় মাস আগে সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছেন। সেই সুখস্মৃতি নিয়েই স্পেন জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কোস ইয়োরেন্তে। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার গত রাতে ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপ জেতা ইয়োরেন্তের হঠাৎ অবসরের ঘোষণা অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে। তবে তিনি জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া বা স্পেনের শিরোপা জেতার সঙ্গে তার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। 

ইনস্টাগ্রাম ইয়োরেন্তে লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের সঙ্গে আমার অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমার বয়স খুব বেশি নয়। হয়তো এই জার্সি পরে খেলার জন্য আমার সামনে আরো কয়েক বছর খেলার সুযোগ ছিল।’ এরপর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় আতলেতিকো মাদ্রিদের এই রাইট-ব্যাক লিখেছেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এই সিদ্ধান্ত বুঝতে পারবেন না। বাইরে থেকে দেখলে আমিও হয়তো এটি বুঝতাম না। কিন্তু এটি ব্যক্তিগত একটি সিদ্ধান্ত, যা নিয়ে আমি অনেক ভেবেছি এবং সর্বোপরি, এটি আমার অনুভূতি থেকে এসেছে।’

স্পেনের হয়ে ২০২০ সালে অভিষেক হয় মার্কোস ইয়োরেন্তের। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২৭ ম্যাচ, গোলে সহায়তা করেছেন ৪টি। ২০২৬ বিশ্বকাপে উরগুয়ের বিপক্ষে ইয়োরেন্তের অ্যাসিস্টেই গোল করে স্পেনকে জেতান আলেক্স বায়েনা। ইউরো ২০২০ ও ২০২২ বিশ্বকাপেও খেলেছেন ইয়োরেন্তে।

বিদায়ী বার্তায় সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়োরেন্তে লিখেছেন, ‘আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সবই মনে রাখব। তবে সবচেয়ে বেশি মনে থাকবে শেষ ৫২ দিন। দারুণ একটি দল, যারা স্পেনকে সবার ওপরে নিয়ে যেতে শেষ পর্যন্ত লড়াই করেছে।’ স্পেনের হয়ে খেলাকে গর্বের বিষয় উল্লেখ করে ইয়োরেন্তে লিখেছেন, ‘আমার দেশের প্রতিনিধিত্ব করা এবং এই গল্পের অংশ হতে পারা গর্বের বিষয়। সবকিছুর জন্য ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad