Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ►

মধ্যপ্রাচ্যে চলমান সাত মাসের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি নিরসন এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইরান একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পেশ করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ ও জ্বালানি তেলের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং অবরুদ্ধ ইরানি তহবিল অবমুক্ত করে, তবেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। একই সাথে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করার শর্তও জুড়ে দেওয়া হয়। বিনিময়ে দুই পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ে বসার সুযোগ তৈরি করতে পারত।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই প্রতিশ্রুতি ও দাবির বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে বোমারু বিমান হামলা চালানোর সম্ভাবনাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। ট্রাম্পের মূল লক্ষ্য হলো যেকোনো মূল্যে তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা।

শান্তি আলোচনার আগ্রহ দেখালেও পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ইরান কোনো ছাড় দিতে নারাজ। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এ সংক্রান্ত কোনো কৌশলী বিষয়ে তেহরান কোনো আপস করবে না। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত সাত মাসে পদার্পণ করেছে। এর ফলে শুধু মানবিক বিপর্যয় নয়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। এরই মধ্যে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা এবং রিয়াদের দিকে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। 

পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান তাদের প্রতিরক্ষা সমন্বয় জোরদার করেছে। গতকাল শুক্রবার রিয়াদে এই তিন দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে বিশেষ বৈঠক করেছেন। বর্তমানে পুরো অঞ্চলটি একদিকে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কায়, অন্যদিকে কূটনৈতিক স্থবিরতার এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad