
অনলাইন ডেস্ক ►
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে তেহরান জানিয়েছে, এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজকে নির্দিষ্ট প্রটোকল মেনে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সরাসরি তত্ত্বাবধানে নতুন মানচিত্র ও নির্দেশনা অনুযায়ী জাহাজগুলোকে চলাচল করতে হবে। যুদ্ধ-পরবর্তী সময়ে নিরাপত্তার খাতিরেই এমন কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।