Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৬, সময়ঃ বিকাল ০৪:২৫
  • ১২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক ►

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩ জন। এ সময়ে ৯০৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৯ শিশু।

এদিকে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জন। এ সময়ের মধ্যে মোট ৫৫ হাজার ৭০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ জন।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad