Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:২৫
  • ১৪০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মাধুকর ডেস্ক►

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

আজ শনিবার (২৯ জুলাই) সকালে হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আশুরা উপলক্ষে আজ শনিবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (৩০ জুলাই) যথারীতি আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad