Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

অনলাইন ডেস্ক ►

সংবিধান সংস্কার এবং জুলাই সনদ কার্যকর করার দাবিতে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার এক বৈঠক শেষে জোটের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান এই কর্মসূচির কথা জানান। গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে তারা রাজপথে নামছেন। আগামী মঙ্গলবার জোটের পরবর্তী শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad