Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

১৩ কোটি টাকা আত্মসাৎ মামলা: চিত্রনায়িকা পূজা চেরীর বাবা কারাগারে

১৩ কোটি টাকা আত্মসাৎ মামলা: চিত্রনায়িকা পূজা চেরীর বাবা কারাগারে

অনলাইন ডেস্ক ►

চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার নাম করে মিজানুর রহমান নামক এক ব্যক্তির কাছ থেকে ২০১৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন ধাপে প্রায় ১৩ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেন দেবু প্রসাদ রায়। ভুক্তভোগীর অভিযোগ, টাকাগুলো ব্যবসার কথা বলে নিলেও পরে তিনি কোনো লভ্যাংশ বা মূলধন ফেরত দেননি। উল্টো টাকা ফেরত চাইলে নানাভাবে হুমকি প্রদান করেন। 

এ বিষয়ে পূজা চেরী গণমাধ্যমকে জানান, মামলার বিষয়টি তার বাবার ব্যক্তিগত ও পারিবারিক। এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি আইনগত প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখেন। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad