
অনলাইন ডেস্ক ►
দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেন লুইস দিয়াজ ও হ্যারি কেন। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রিয়াল বেশ কিছু আক্রমণ করলেও গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের দুর্দান্ত দক্ষতায় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।